Posts

Showing posts from December, 2019

দাগনভূঞায় গৃহবধূকে হত্যার অভিযোগ, শশুর বাড়ির লোকজন পলাতক।

Image
 দাগনভূঞা প্রতিনিধি->> দাগনভূঞায় মিতু রাণী দাস ১৯) নামে এক গৃহবধুকে শশুর বাড়ীর লোকজন শারিরীক ও মানষিক নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে মঙ্গলবার সন্ধ্যায় মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের ধোপাবাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই বাড়ির আবুধাবী প্রবাসী ডালিম কুমার দাসের স্ত্রী। পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, দাগনভূঁঞার উত্তর আলীপুর গ্রামের কিশোর কুমার দাসের ছেলে আবুধাবী প্রবাসী ডালিম কুমার দাসের সাথে প্রায় আট মাস আগে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বিরাহিমপুর গ্রামের রনজিত কুমার দাসের মেয়ে মিতু রাণী দাসের বিয়ে হয়। বিয়ের পাঁচ মাস পর স্বামী ডালিম কুমার দাস আবার আবুধাবী চলে যায়। তারপর থেকে এক দিকে দেবরের প্রতিনিয়ত কুপ্রস্তাব, অপর দিকে শশুর শাশুড়ীর নানা ধরনের মানষিক নির্যাতন চলতে থাকে ওই গৃহবধুর ওপর। এ নিয়ে মাঝে মাঝে ঝগড়া হতো। গত মঙ্গলবার বিকেলেও ছোটখাট বিষয় নিয়ে বাড়ীতে ঝগড়ার এক পর্যায়ে ওই গৃহবধুকে মারধর করা হয়। এতে গৃহবধু মারা যায়। পরে তাঁর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে গৃহবধুর বাবার বাড়ীতে খবর দেওয়া হয়। বাবার বাড়ির লোকজন বিষয়টি ব...

ছাগলনাইয়া দুই গ্রুপের গোলাগুলিতে প্রবাসী নিহত আরও আহত হয়েছে ৩

Image
ফেনী প্রতিনিধি, ৮ ডিসেম্বর ২০১৯ ফেনীর ছাগলনাইয়ার ঘোপালে বালু মহালকে কেন্দ্র করে দু’গ্রপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সিরাজুল ইসলাম নামে এক প্রবাসী নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় গুরুত্বর আহত ৩ জনকে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে একটি পক্ষ । পুলিশ জানান, রোববার বিকেলে বালু মহাল দখল-পাল্টা দখলের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার এলাকায় মানিক  ও জুলফিকার গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

ফেনী মাস্টার পাড়া ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

Image
প্রতিনিধি, ফেনীতে ছাদ থেকে পড়ে মো. রিয়াজ (২১) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছে। শনিবার সকালে ফেনী শহরের মাস্টার পাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত রিয়াজ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পাশাখালী গ্রামের মো. মোস্তফার ছেলে ও একজন রডমিস্ত্রি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো সকালে অন্য শ্রমিকদের সঙ্গে রিয়াজ মাস্টারপাড়ায় জনৈক তারেক মিয়ার নির্মাণাধীন বাসভবনে কাজ করতে যান। সকাল সাড়ে ৯টার দিকে ৩ তলার ছাদের এক পাশে বসে কাজ করার সময় অসাবধানতাবশত হঠাৎ নিচে পড়ে মারাত্মক আহত হন তিনি। অন্য শ্রমিকেরা মুমূর্ষু অবস্থায় দ্রুত তাঁকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আবু তাহের পাটোয়ারী বলেন, হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে একজন নির্মাণশ্রমিকের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।