গোপালগঞ্জে করোনা রোগী বেড়ে ২১
গোপালগঞ্জে নতুন করে চারজন করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে ২১ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ হয়েছে।
এদিকে করোনার উপসর্গ নিয়ে গোপালগঞ্জে মৃত্যুবরণকারী তিন নারী করোনায় আক্রান্ত ছিলেন না। তাদের নমুনা সংগ্রহ করে গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ঢাকায় আইইডিসিআরে পাঠায়। শুক্রবার রাতে তাদের নমূনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে বলে জানান সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ।
গত ১২ এপ্রিল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বুধপাশা গ্রামের গৃহবধূ সোনিয়া বেগম (২০), ১৪ এপ্রিল টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামের গৃহবধূ আসমা (৫০) ও ১৫ এপ্রিল মুকসুদপুর উপজেলার টিকারডাঙ্গা গ্রামের মন্দিরভিত্তিক স্কুলের শিক্ষিকা শিখা রানী ঠাকুর (৫২) মারা যান।
অন্যদিকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দীন জানান, জ্বর, সর্দি, কাশি ও শ্বসকষ্ট নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা বিভাগের আইসোলেশন ওয়ার্ডে এক গৃহবধূ (৩০) আজ শনিবার সকালে ভর্তি হয়েছেন।
সূত্রঃঃN tv

Comments
Post a Comment